সৈয়দ আশরাফ ছিলেন নীতিবান রাজনীতিবিদ: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৭:৪৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবিদ ছিলেন। সব লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে গেছেন সারা জীবন।

রবিবার (৩ জানুয়ারি) ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

নিজের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাবেক এই মন্ত্রী কখনো অবহেলা করেননি উল্লেখ করে সমবায় মন্ত্রী জানান, সৈয়দ আশরাফুল ইসলাম দেশের সব রাজনীতিবিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। তিনি আওয়ামী লীগের সফল সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহকর্মী ছিলেন। 

ইত্তেফাক/এমএএম