দৌলতপুরের দুই ইউনিয়নে বিদ্যুত্সংযোগ উদ্বোধন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:২৫

দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের দুই ইউনিয়নে রবিবার পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন করা হয়েছে। সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ। এ সংযোগ উদ্বোধনের ফলে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পদ্মাপাড়ের ১৩ হাজার পরিবার এই প্রথম বিদ্যুত্ ব্যবহারের সুযোগ পেল এবং উপজেলার সবগুলো ইউনিয়নই বিদ্যুত্সুবিধার আওতায় এলো। রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোতসংলগ্ন পদ্মার তীরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চিলমারী ইউপির সাবেক চেয়ারম্যন সাইফুল ইসলাম শেলী দেওয়ান, টিপু নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।