পৌরসভা নির্বাচন

গুরুদাসপুরে শৃঙ্খলা রক্ষায় মাঠে সক্রিয় প্রশাসন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:৩৮

গুরুদাসপুরে পৌরসভা নির্বাচনি প্রচারণার মাঠে সক্রিয় রয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভাঙচুর, পোস্টার ছেড়া, পোস্টারের ওপর পোস্টার লাগানোসহ বিভিন্নভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। তাদের এ উত্তাপ থামাতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সক্রিয় রয়েছে উপজেলা প্রশাসন ও গুরুদাসপুর থানা পুলিশ।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো যাতে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে না পারে সেজন্য দিনরাত সমান তালে তারা মাঠে কাজ করছেন। তাছাড়া প্রার্থীদের নির্বাচনি কার্যালয় রাত ৮টার মধ্যে বন্ধে করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রার্থীদের সংঘর্ষ এড়াতে সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ সার্বক্ষণিক নির্বাচনি মাঠে কাজ করছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রার্থীর সমর্থকরা যাতে সংঘর্ষে জড়িয়ে না পরে, সেজন্য তারা ২৪ ঘণ্টা সক্রিয়ভাবে মাঠে রয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি গুরুদাসপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।