কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:৫৫

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রাবেয়া খাতুন ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী।  সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, রাবেয়া খাতুন (৮৬) রবিবার (৩ জানুয়ারি) বিকালে ঢাকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইত্তেফাক/এমআর