নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতেও শেখ হাসিনা প্রথম উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেন।
বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্কুল প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুব উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন, এস পি সার্কেল তোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান আলী আহসান জুয়েল, রাণীশংকৈল ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান।
ইত্তেফাক/ইউবি
