আশুলিয়ায় ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির আঙ্গুল কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৯:০২

সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে পলাশবাড়ি এলাকার অলিম্পিয়াড ভবনের পাশের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহতের হাতের পাঁচটি আঙুল কাটা ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পলাশবাড়ি এলাকার একটি ড্রেনে এক ব্যক্তির লাশ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরো পড়ুনঃ সাভারে বাসের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ জানান, নিহত ব্যক্তির হাতের পাঁচ আঙ্গুল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহটি ড্রেনে ফেলে দেওয়া হয়েছে।  তার পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবিসহ তথ্য পাঠানো হয়েছে।  এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম