মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫

মৌলভীবাজার সদর উপজেলা শিমুলতলা বাজার থেকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ দল অভিযানে চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। 

আজ রবিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারের আলতাফ মোটরস এর সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে কিউট কুকুরের মৃত্যু

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এসআই মুমিন উল্লাহ জানান, অনেক দিন যাবত সে এলাকায় মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও সে একাদিক মাদক মামলার আসামি।

ইত্তেফাক/কেকে