পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিক নিহত ঘটনায় করাচির প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ। গত মঙ্গলবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে অংশ নিয়ে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের এক নারী বলেন, আমাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তা পশুদের সঙ্গেও করা হয় না। এই গণহত্যা বন্ধ করা উচিৎ। এ সময় পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গত শনিবার রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে অপহরণের পর হত্যা করা হয়। এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ।
ইত্তেফাক/এআর
