মতলব উত্তরে ইজি বাইকের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৭:২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইজি বাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে লিলি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরচর খানবাড়ি মসজিদের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

শিশু লিলি আক্তার উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আক্তার প্রধান। লিলি আক্তার সাদুল্লাপুর মঈনীয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

আরও পড়ুনঃ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে ওই শিশু বাড়ি থেকে আত্মীয় বাড়িতে কুলখানি অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে ইজিবাইকের সঙ্গে ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু