গিলগিট-বালতিস্তানের রাষ্ট্রীয় নকশা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০১:৪৩

ইমরান খানের ছলনার শিকার হলো গিলগিট-বালতিস্তানের (জিবি) অঞ্চলের সাধারণ মানুষ। পাকিস্তান সরকার এই অঞ্চলে প্রতারণামূলক ও পশ্চাদপদ সামরিকীকরণের নীতি সক্রিয়ভাবে অনুসরণ করছে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের বরাতে জানা যায়, রাষ্ট্রীয় সম্প্রসারণবাদী আদর্শকে আরও এগিয়ে নিতে চীনের নেতৃত্ব অনুসরণ করছে পাকিস্তান, গিলগিট-বালতিস্তানের অধিকৃত অঞ্চলগুলিতে মানুষের নাগরিক অধিকারকে দমন করা অব্যাহত রেখেছে ইমরান সরকার। পাকিস্তান সরকারের এফসি মোতায়েনের মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানোর পদক্ষেপে ইতোমধ্যে তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়েছে পাকিস্তান সরকার। ইমরান খানের শাসনব্যবস্থা কর্মসংস্থানের সম্ভাবনাগুলি কেড়ে নেওয়ার জন্য নারাজ, এ অঞ্চলের মানুষেরা।

ইমরান খান তাড়াতাড়ি গিলগিট-বালতিস্তানের এফসির মেয়াদ বাড়ানোর জন্য আরও তিন বছরের জন্য ২৯ শে ডিসেম্বর, ২০২০ এ অনুমোদন দিয়েছেন। এই পদক্ষেপে গোটা পাকিস্তান জুড়ে দ্রুত বাড়ছে চীনা প্রভাব উঠে আসার আশঙ্কা, গিলগিট-বালতিস্তানের সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়ায় এসব প্রচারের কারণে ন্তর্জাতিক মহলের নজরে আসে এটি।

ইত্তেফাক/এএইচপি