জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৫:৩২

জাম্বিয়ার প্রেসিডেন্ট রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। তবে ঠিক কী কারণে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। 

দেশটির এই স্বাস্থ্যমন্ত্রীকে গত বছর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেও তিনি বিভিন্ন অভিযোগ থেকে রেহাই পান। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গত জুনে ৪৮ বছর বয়সী চিতালু চিলুফিয়াকে গ্রেফতার করা হয়েছিল।

তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় তথ্য দেখাতে না পারায় জিম্বাবুয়ের একটি আদালত তাকে অভিযোগ থেকে মুক্তি দেন এবং তিনি ফের তার দায়িত্ব পালন শুরু করেন। 

কিন্তু প্রেসিডেন্ট ইদগার লুঙ্গু অপ্রত্যাশিতভাবে রবিবার এ মন্ত্রীকে বরখাস্ত করলেন।  

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রবার গ্লাভস, কনডম ও মেডিকেল কিট ক্রয়ে সরকারি অর্থ অপব্যবহারের বিভিন্ন অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এসআর