পীরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪৬

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় আলতাব হোসেন (৫০) নামে এক খাদ্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেউতি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাব হোসেন উপজেলার পানসিয়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আলতাব হোসেন ব্যবসায়ীক কাজে পীরগাছা থেকে বাইসাইকেল যোগে রংপুর যাচ্ছিলেন। এ সময় দেউতি নামক স্থানে পৌঁছলে একটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী আলতাব হোসেনের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক গুরুতর আহত হওয়ায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচ