শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০০:০১

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু (৫০) নামের একজন নিহত হয়েছেন। বুধবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টার দিকে শৈলকুপার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খানের সমর্থকদের মধ্যে প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ দুইজন আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বল্টুকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : পদ্মাসেতুর রেলওয়ে স্টিনজার নদী থেকে তোলা শুরু 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

ইত্তেফাক/ইউবি