নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ড ভ্যানের চাপায় ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোবারক হোসেন (৪২) ও সহ-সভাপতি করিম হোসেন (৫১) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে ভুলতা আসার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নরসিংদীগামী কাভার্ড ভ্যানের ( ঢাকা মেট্রো- ট-১৮-৪৩১৮) সাথে মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মর্তুজাবাদ এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে মোবারক হোসেন ও সোনাব এলাকার আব্দুর রহমান মাতব্বরের ছেলে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি করিম হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এই দুর্ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এসআই
