সৈয়দপুরে জনপ্রিয় হচ্ছে ব্রকলি চাষ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৭:১৭

বাজারে চাহিদা থাকায় এবং লাভজনক হওয়ায় সৈয়দপুরসহ আশপাশের এলাকায় দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে ব্রকলি চাষ (সবুজ ফুলকপি)।

নশরতপুর গ্রামের চাষি মো. মতিয়ার রহমান বলেন, এই প্রথম বাণিজ্যিকভাবে ব্রকলি চাষ করেছি। ১৮ শতক জমিতে ১ হাজার ২২৫টি ব্রকলি লাগিয়েছি। ফলন ভালো হয়েছে। আশা করছি প্রায় ৩০ হাজার টাকায় বিক্রি করতে পারব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান বলেন, পানি জমে না এরূপ উঁচু জমি ও উর্বর দো-আঁশ মাটি হলে ফলন ভালো পাওয়া যায়। সাধারণত যে ধরনের জলবায়ুতে ফুলকপির চাষ হয় সেখানে ব্রকলি ভালো জন্মে।

ইত্তেফাক/এসআই