জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১২:৫৩

জার্মানিতে করোনা ছড়িয়ে পড়ার শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) এ তথ্য জানায়। 

সংস্থাটি জানিয়েছে, ইউরোপের সবচেয়ে জনবহুল এ দেশে এক দিনে নতুন করে আরও ২২ হাজার ৩৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৯৫৮ জনে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ হাজার ১১৩ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এ নিয়ে জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৪ হাজার ৯৯৪ জনে দাঁড়ালো।

ইত্তেফাক/জেডএইচডি