সেই ‘ব্যাট উইমেনকে’ সম্মাননা দিলো চীন 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৯:২৪

বাদুড়ের শরীর থেকে অজানা অসংখ্য ভাইরাসের সন্ধান করে বিশ্বজুড়ে ব্যাট উইমেন নামে পরিচিত হয়েছেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির উপপরিচালক শি ঝেংলি। গতকাল শুক্রবার এই  ভাইরোলজিস্টকে সম্মাননা দিলো চীন। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, বাদুড় নিয়ে স্বেচ্ছায় গবেষণার কারণে তাকে চীনা অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর অগ্রবর্তী কর্মী হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।  

  ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ওই শহরেই অবস্থিত  উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির উপপরিচালক শি ঝেংলি। এর আগে অভিযোগ ওঠে যে  উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই করোনা ভাইরাস। তবে এই অভিযোগ অস্বীকার করেছে। 

ইত্তেফাক/এআর