ভালো ফলন ও দামে খুশি পান চাষি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৮:০৭

অনুকূল আবহাওয়া ও শীতের তেমন প্রকোপ না থাকায় এবার কাউখালীতে পানের আবাদ ভালো হয়েছে। গত বছর শীত ও ঘনকুয়াশার কারণে পানের ব্যাপক ক্ষতি হলেও এবার ফলন আর দাম ভালো পাওয়ায় খুশি পান চাষিরা।

কাউখালীর বেশ কয়েক জন চাষি জানান, চলতি মৌসুমে যাদের ফলন ভালো হয়েছে তারা দামও তেমন পাচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র জানান, কাউখালী উপজেলায় ১০৫ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে। এখানে ৬৫৫টির মতো পানের বরজ রয়েছে। উপজেলার পান চাষিদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

ইত্তেফাক/এমআর