মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
আমাদের পরিবেশ
প্রশ্ন-১: উদ্ভিদ কীসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল?
উত্তর:উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল।
প্রশ্ন-২:মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।
উত্তর:মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তু হচ্ছে সূর্যের আলো, মাটি ও পানি।
প্রশ্ন-৩: পরাগায়ন কী?
উত্তর:পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে। মৌমাছি, পাখি, বায়ু ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে। প্রশ্ন-৪:উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কেন মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ? পাঁচটি বাক্যে লিখ।
উত্তর: উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যেসব কারণে মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিম্নরূপ:
ক. মাটি, পানি ও বায়ু সব উদ্ভিদ ও প্রাণীর জীবনকে প্রভাবিত করে।
খ. উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে বেঁচে থাকে।
গ. উদ্ভিদ খাদ্য তৈরি করতে পানি ও বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে।
ঘ. উদ্ভিদ ও প্রাণী শ্বসন কাজে বায়ুর অক্সিজেন ব্যবহার করে।
ঙ. বায়ু ও পানি ছাড়া কোন উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না।
