প্রথম মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নিয়েছেন ৪ লাখ প্রতিযোগী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২০:০৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকীতে তাঁর রাজনৈতিক ও ব্যাক্তিজীবনকে মানুষের মাঝে, বিশেষ করে দেশের তরুণ সমাজের মাঝে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ একশ দিনব্যাপী এ অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কুইজ প্রতিযোগীতা শেষ হবে ১০ই মার্চ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এ অনলাইন কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছে-  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সহায়তা করেছে- শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কুইজটির স্ট্র্যাটেজিক পার্টনার- তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আর এটি বাস্তবায়ন করছে প্রিয়.কম।

প্রতিযোগীতার প্রথম ৩৫ দিনে প্রায় ১০ লাখ প্রতিযোগী নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৪ লাখেরও বেশি প্রতিযোগী এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৭ লাখবার কুইজে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো একদিনে এক লাখেরও বেশি প্রতিযোগী কুইজটিতে অংশ নিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ যে সারাদেশে ছড়িয়ে পড়েছে, তার পক্ষে কিছু তথ্য দেওয়া যাক। ৪ জানুয়ারি যে একশজন বিজয়ী হয়েছেন, তাদের প্রথম পাঁচজনের দুইজন দিনাজপুরের, একজন চট্টগ্রামের, একজন পিরোজপুরের এবং একজন নীলফামারির। তার আগের দিনের বিজয়ীদের প্রথম পাঁচজনের একজন স্বন্দীপের, একজন পটুয়াখালির, একজন যশোরের এবং একজন ঢাকার।

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নিতে হলে https://mujib100.gov.bd/ অথবা quiz.priyo.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া প্রিয় অ্যাপেও রেজিস্ট্রেশন করে অংশ নেওয়া যাবে। প্রতিদিন রাত ১২ টার পর একটি করে কুইজ দেওয়া হয়, যেখানে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর জীবনের একটি ঘটনা বা প্রেক্ষাপটের সারাংশ উল্লেখ করা থাকে এবং সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রশ্ন দেওয়া থাকে। প্রতিটি কুইজের উত্তর দেওয়ার জন্য ঠিক ২৪ ঘন্টা সময় পান প্রতিযোগীরা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে কম্পিউটার লটারির মাধ্যমে প্রতিদিন ১০০ জন বিজয়ী নির্বাচিত করা হয়, প্রথম পাঁচজন পাচ্ছেন দারাজের সৌজন্যে একটি করে স্যামসাং এম৪০ স্মার্টফোন এবং বিজয়ী সবাই পাচ্ছেন টেলিটকের সৌজন্যে একটি করে টেলিটক সিম এবং ১০০দিন মেয়াদী ১০০ জিবি ইন্টারনেট ডাটা। এভাবে একশ দিনে মোট ১০ হাজার প্রতিযোগী নির্বাচিত করা হবে। 

প্রতিদিনের কুইজের বিজয়ীর পাশাপাশি কুইজটি যারা ফেসবুকে শেয়ার (https://quiz.priyo.com/share-n-win/) করছেন, তাদেরকে নিয়ে প্রতি মঙ্গলবার রাত ৯টায় ফেসবুক লাইভে লটারি করে ৭জন বিজয়ী নির্বাচিত করা হয়। সাপ্তাহিক লাইভে প্রিয়.কমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপনের সঞ্চালনায় একজন করে বিশেষ অতিথি থাকেন, যারা ফেসবুক লাইভে থেকেই বিজয়ীদের সরাসরি ফোন দিয়ে অভিনন্দন জানান। প্রিয়’র ফেসবুক পেজে মঙ্গলবারের সাপ্তাহিক লাইভে আগের সপ্তাহগুলোতে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সাপ্তাহিক বিজয়ীদের তালিকা দেখলেও এট  স্পষ্ট যে দেশের সব জায়গা থেকেই প্রতিযোগীরা কুইজটিতে অংশ নিচ্ছেন।