নরসিংদী প্রতিনিধি
রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে বিরতি নেওয়া ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ইফতেখার আহমেদ ভুঁইয়া ইতু, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা মেথিকান্দা স্টেশনে বিরতি নেওয়া ট্রেনসমূহে আসনসংখ্যা বৃদ্ধির দাবি জানান।
