মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের খোশালপুর সীমান্ত থেকে রবিবার বিকালে ২৪ ভরি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার বাকোসপোতা বাজার থেকে ২৪ ভরি সোনার বারসহ চোরাকারবারি খোসালপুর গ্রামের আব্বাস আলী এবং চাঁদপুর জেলার উত্তর চেঙ্গাচর গ্রামের টুটুল মিয়াকে আটক করে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। সোমবার সকালে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।
