রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু জাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রবিবার স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে বলা হয়, কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুর বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে সরকারি হাটবাজার, ব্রিজ ও ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। স্থানীয়ভাবে তদন্তে তা প্রমাণিত হয়।
