ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার শাপলা চত্বর মোড়ের আলোকস্তম্ভটিতে অনেকদিন ধরে আলো জ্বলে না। অথচ এর পাশের রাস্তায় বিট নির্মাণ করা। আলোকস্তম্ভের বাল্ব নষ্ট হয়ে যাওয়ায় রাতের অন্ধকারে বিট দেখা যায় না। যার ফলে বিটের ওপর দিয়ে যাওয়ার সময় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বাইক দুর্ঘটনা হচ্ছে। বেশি গতিতে যখন যানগুলো চলাচল করছে, তখন বিটের স্থানে এসে হঠাত্ করে গতি নিয়ন্ত্রণ করতে পারছে না। ঐ স্থানে এসে গাড়ি আকস্মিকভাবে বিটের সঙ্গে আটকে যাচ্ছে। রাস্তা অন্ধকার থাকার কারণে যাত্রী চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা নিরসনে আলোকস্তম্ভে আলো নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফাতেমা ছাদিয়া ঐশী
শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
