কক্সবাজার কাস্টমার টাচ পয়েন্ট উদ্বোধনের মাধ্যমে গ্রাহকসেবা প্রদানের সুযোগ বাড়াল মেটলাইফ বাংলাদেশ। নতুন এ কাস্টমার টাচ পয়েন্ট থেকে এ এলাকার জনগণের মেটলাইফের বিমাসেবা গ্রহণ সহজ হলো। উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
যমুনা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংক লিমিটেড ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সঙ্গে একটি পে-রোল সার্ভিস সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং আইএসইউর পক্ষে উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন
