ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬২টির বা ১৭ দশমিক ৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৮ দশমিক ৩৯ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৫ দশমিক ৫২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪ দশমিক ৭১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, আমরা টেকনোলজিসের ৩ দশমিক ৮৯ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৩ দশমিক ৬০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৩ দশমিক ৪০ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৩ দশমিক ৩০ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের শেয়ার দর ৩ দশমিক ২২ শতাংশ বেড়েছে।
