ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগং ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির অধীনে লেনদেন করবে।
