নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়, আগলা নবাবগঞ্জ ঢাকা-১৩২৩ এর শূন্যপদে সরকারি বিধিমোতাবেক ১. প্রধান শিক্ষক ২. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৩. কম্পিউটার ল্যাব অপারেটর ৪. আয়া ৫. পরিচ্ছন্নকর্মী পদে আবশ্যক। ১-৩ নং পদের জন্য সোনালী ব্যাংক আগলা শাখার অনুকূলে অফেরতযোগ্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। —সভাপতি। সিকে-৮৭
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারী ও বে-সরকারী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বিধি অনুযায়ী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমোতাবেক পলাশবাড়ী ডিগ্রী কলেজ, ডাকঘর: পলাশবাড়ী, উপজেলা: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের শূন্য পদে ০১ (এক) জন সহকারী লাইব্রেরীয়ান নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অফিস চলাকালীন সময়ে কাম্য শিক্ষাগত যোগ্যতাসহ পাসপোর্ট আকারের ২ কপি ছবি ও সোনালী ব্যাংক লি: পলাশবাড়ী শাখার চলতি হিসাব নং ০০১০২১০৯৭ এর অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) সহ নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত পৌঁছানোর জন্য আহ্বান করা হইল। বি:দ্র: পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। —অধ্যক্ষ পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ, পলাশবাড়ী, গাইবান্ধা। সিকে-৯০
