ইত্তেফাক কর্মী আল মামুনের পিতার ইন্তেকাল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৬

দৈনিক ইত্তেফাকের বিজ্ঞাপন বিভাগে কর্মরত আবদুল্লাহ আল মামুনের পিতা মো. আবুল বাশার (৭৭) গতকাল সোমবার সকালে চট্টগ্রামের বিশ্বকলোনিতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। মো. আবুল বাশার চট্টগ্রাম জেলার সন্দ্বীপের মগধরা গ্রামে (মোল্লাবাড়ি) মরহুম মৌলভী গোলাম মজিদ পঞ্চায়েতের ষষ্ঠ সন্তান। তিনি বাংলাদেশ শিপিং করপোরেশনে নাবিক হিসেবে এবং যোগাযোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদমাগরিব নামাজে জানাজা শেষে আলহেরা জামে মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।