স্পোর্টস রিপোর্টার
বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে গতকাল এক ইনিংস ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যাটিং, বোলিংয়ে ওয়ানডে সিরিজের প্রস্তুতি পর্ব সেরেছে ক্যারিবিয়ানরা। দলটির মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে জানিয়েছেন, ৪৭ ওভারে ৯ উইকেটে ২৫৮ রান করেছে উইন্ডিজ দল। সুনীল আমব্রিস ৩৯, জশুয়া ডি সিলভা অবসরে যাওয়ার আগে ৫৬, এনক্রুমা বোনার ২১, রোভম্যান পাওয়েল ৪৯, জাহমার হ্যামিল্টন ২০, আলজারি জোসেফ অপরাজিত ১৮ রান করেন। আকিল হোসেন, রেমন রেইফার ২টি করে, আলজারি জোসেফ, রাহকিম কর্নওয়াল, জেসন মোহাম্মেদ, কাইল মায়ার্স ১টি করে উইকেট পান।
