ইত্তেফাক রিপোর্ট
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গ্রেফতারকৃত গাড়িচালক আব্দুল মালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মালেককে কেরানীগঞ্জের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, অস্ত্র ও জাল টাকার দুই মামলায় গত ১৩ জানুয়ারি সৈয়দ নজরুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়। দুটি মামলায় তার সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। সেই রিমান্ডের জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
