এইচএসসি পরীক্ষার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:১৮

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

নরসিংদী

 

 

অংশীদারি ব্যবসায়

 

১। বাংলাদেশে বহাল অংশীদারি আইনের কত ধারায় এ ব্যবসায়ের সংজ্ঞা প্রদত্ত হয়েছে?             

(ক) ২ ধারা           (খ) ৩ ধারা

(গ) ৪ ধারা          (ঘ) ৫ ধারা                       

উত্তরঃ গ.

২। কে অংশীদার হওয়ার যোগ্য ?                    

(ক) সরকারি কর্মকর্তা (খ) রাষ্ট্রপতি

(গ) গৃহিণী               (ঘ) বিদেশি নাগরিক

উত্তরঃ গ.

৩। সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে কতজন?                     

(ক) ৭জন                  (খ) ১০ জন

(গ) ২০ জন               (ঘ) ৫০ জন                

উত্তরঃ গ.

৪। নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?                                      

(ক) নামমাত্র                       (খ) ঘুমন্ত

(গ) সীমাবদ্ধ                  (ঘ) প্রতিবন্ধ

উত্তরঃ গ.

৫। অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো-                                           

i. একাধিক সদস্য

ii. চুক্তিবদ্ধ সম্পর্ক

iii. নিবন্ধন

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii             (খ) i ও iii

(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

উত্তরঃ ক.

৬। অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় সাধারণভাবে কেমন ?                                          

(ক) সসীম

(খ) অসীম

(গ) মূলধন পর্যন্ত সীমাবদ্ধ

(ঘ) প্রতিশ্রুতিমূল্য পর্যন্ত সীমাবদ্ধ

উত্তরঃ খ.

৭। শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে ?           

(ক) সাধারণ                 (খ) ঐচ্ছিক

(গ) সীমাবদ্ধ                        (ঘ) নির্দিষ্ট

উত্তরঃ খ.

৮। অংশীদার নির্বাচনে বিবেচ্য  যোগ্যতা হলো-                                                   

i. চুক্তি সম্পাদনের যোগ্যতা 

ii. আর্থিক সামর্থ্য

iii. যোগ্যতা ও দক্ষতা

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ.

৯। ১৯৩২ সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে ?             

(ক) ৩৯ (খ) ৪০ (গ) ৪১ (ঘ) ৪২                    

উত্তরঃ ক.

১০। কোন ধরনের অংশীদার ব্যবসায় হতে মুনাফা দাবি করতে পারে?                     

(ক) আচরণে অনুমতি

(খ) আপাত দৃষ্টিতে

(গ) প্রতিবন্ধ

(ঘ) সীমাবদ্ধ

উত্তরঃ ঘ.

১১। অংশীদারি চুক্তি হতে পারে                      

i. মৌখিক 

ii. লিখিত

iii. নিবন্ধিত

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii         (খ) i ও iii

(গ) ii ও iii      (ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ.

১২। অংশীদারি ব্যবসায়ে একজন নাবালক অংশীদারের দায় কেমন ?                     

(ক) মূলধন পর্যন্ত সীমাবদ্ধ

(খ) প্রতিশ্রুতি মূল্য পর্যন্ত সীমাবদ্ধ

(গ) ব্যবসায়ে তার পাওনা পর্যন্ত সীমাবদ্ধ (ঘ) ব্যক্তিগত সহায়-সম্পদ পর্যন্ত সীমাবদ্ধ

উত্তরঃ ক.

১৩। অংশীদারদের মধ্যে সম্প্রীতি স্থাপনে নিচের কোনটি অধিক ভূমিকা রাখে?                          

(ক) চুক্তিবদ্ধ সম্পর্ক

(খ) পারস্পরিক আস্থা ও বিশ্বাস

(গ) সকলের সক্রিয়ভাবে ব্যবসায়ে অংশ গ্রহণ

(ঘ) অংশীদারদের আর্থিক সচ্ছলতা

উত্তরঃ খ.