ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৯ দশমিক ৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে পদ্মা অয়েলের। ডিএসই সূত্রে জানা গেছে, গত সোমবার পদ্মা অয়েলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২২ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৪ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭ দশমিক ৪০ টাকা বা ৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা স্পিনার্সের ৫ দশমিক ১২ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪ দশমিক ৩০ শতাংশ, ডেসকোর ৩ দশমিক ৯৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৩ দশমিক ৬৮ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩ দশমিক ৬৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩ দশমিক ২৭ শতাংশ, আইএফআইসির ৩ দশমিক ২৪ শতাংশ, এবি ব্যাংকের ৩ দশমিক ১০ শতাংশ এবং লাফার্জহোলসিমের শেয়ার দর ৩ শতাংশ কমেছে।
