নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:২৮

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধনী): সর্বশেষ সরকারী ও বে-সরকারী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগবিধি অনুযায়ী ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের নিয়োগবিধি মোতাবেক পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ, ডাকঘর: পলাশবাড়ী, উপজেলা: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের শূন্য পদে ০১ (এক) জন সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অফিস চলাকালীন সময়ে কাম্য শিক্ষাগত যোগ্যতাসহ পাসপোর্ট আকারের ২ কপি ছবি ও সোনালী ব্যাংক লি: পলাশবাড়ী শাখার চলতি হিসাব নং ০০১০২১০৯৭-এর অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য)সহ নিম্ন স্বাক্ষরকারীর বরাবর দরখাস্ত পৌঁছানোর জন্য আহ্বান করা হইল। বি:দ্র: পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। অধ্যক্ষ, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ, পলাশবাড়ী, গাইবান্ধা। সিকে-১০০

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমোতাবেক দিনাজপুর মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন বিরাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অফিসসহকারী-কাম কম্পিউটার অপারেটর শূন্যপদসমূহে নিয়োগদানের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হইল। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর বিরাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হিসাব নং-১৫০এ ১০০০/= টাকার ব্যাংক ড্রাফট ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ আবেদন করতে অনুরোধ করা হইল। সভাপতি, বিরাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।      সিকে-৯১