পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
খানাখন্দে বেহাল হয়ে পড়েছে পুঠিয়া-তাহেরপুর সড়কের ১৭ কিলোমিটার। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে রয়েছে। কোথাও কোথাও ইট বসিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে জীবন্ত মাছবাহী ট্রাক চলাচল করে। ফলে ট্রাকের পানি পড়ে রাস্তায় জমে থাকে। সড়ক ও জনপথ বিভাগের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা জানান, পুঠিয়া থেকে তাহেরপুর হয়ে ভবানীগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কের জন্য তিনটি দরপত্র গ্রহণ করা হয়েছে। সবগুলোর অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।
