ভেকু মেরামতের সময় দুর্ঘটনায় আরো এক জনের মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫২

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জে ভেকু মেরামতের দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল বাকী। সোমবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকীর মৃত্যুর খবরটি ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক নিশ্চিত করেছেন।  গত ৭ জানুয়ারি রাতে ব্যাকেটের ধাক্কায় ভেকুর মালিক আব্দুল বাকী (৪২) গুরুতর আহত ও মেরামত মিস্ত্রি সুমন মিয়া (২০) নিহত হন। ঐ ঘটনার ১১ দিন পর আহত আব্দুল বাকীর মৃত্যু হলো। ভেকুর মালিক আব্দুল বাকী উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের বাসিন্দা।