ভোলাকোট ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫২

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ মানিকের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে ঐ ইউনিয়নের ১০ ইউপি সদস্যের দেওয়া অভিযোগ প্রমাণিত হওয়ায় তার চেয়ারম্যান পদটি শূন্য করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য মঙ্গলবার সাংবাদিকদের জানানো হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পদ শূন্যের চিঠি মঙ্গলবার পেয়েছি। এ ব্যাপারে কার্যক্রম শুরু করেছি। অল্প সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।