মধুখালী উপজেলা পরিষদ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশ বলে ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু মারা যান।
