কাহারোলে দুই জনের কারাদণ্ডাদেশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫২

মাদকবিরোধী অভিযান

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ সোমবার রাতে ভানু রাম রায়, সুমন ও সোহেল রানা নামে তিন জনকে আটক করেছে। এদিন উপজেলার ১ নম্বর ডাবোর ইউনিয়নের সংকরপুর গ্রাম থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়। পরে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভানু ও সুমনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও  সোহেল রানাকে ৯ হাজার টাকা জরিমানা করেন।