মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫৩

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনের পল্লিতে পানিতে ডুবে হামজা মিয়া (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। হামজা উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের রাসেল মিয়ার ছেলে।

মদন থানার এসআই আলমগীর হোসেন জানান, ডোবার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।