কেমনতর নিষেধাজ্ঞা!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫৬

গাজীপুর জেলার পুবাইল কলেজ গেট হয়ে পূর্ব-দক্ষিণ অঞ্চলের হালকা ও ভারী যানবাহন সহজেই গাজীপুর জেলা শহরে প্রবেশ করতে পারে। প্রতিদিন হাজার হাজার গাড়ি এ পথে চলাচল করছে। এ রাস্তায় ভাদুন নামক স্থানে একটি সেতু রয়েছে। এর মধ্যের ধাপের রেলিং ভেঙে গেছে। গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ লাল কাপড় বেঁধে কাগজে লিখে দিয়েছেন ‘ব্রিজের উপর দিয়ে সম্পূর্ণ চলাচল নিষেধ’। সেতুর মধ্যের ধাপ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এ অবস্থায় প্রতিদিন মালামাল বোঝাই যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল করছে। সিটি কর্তৃপক্ষের নোটিশ কি তবে দায়সারা দায়িত্ব পালনের অংশ? সেতুতে চলাচল বন্ধে আশু ব্যবস্থা নেওয়া জরুরি।

মো. জিয়াউল হক সরকার

পুবাইল, গাজীপুর