বীর মুক্তিযোদ্ধা শিক্ষানুরাগী মো. আশরাফ আলী পুনরায় প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই সাবেক কর্মকর্তা যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি প্রাইম ইউনিভার্সিটির একজন অন্যতম প্রতিষ্ঠাতা। —প্রেস বিজ্ঞপ্তি
