আবু মুছা মৃধা
সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক জেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা (৭০) গত সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর কালীকচ্ছ ঈদগা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সূর্যকান্দী গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
