মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:১৬

আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার

সাবেক মন্ত্রী আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ ঢাকায় তার পুত্রের বাসভবন এবং তার নিজ বাড়ি দাউদকান্দি উপজেলার উত্তর নছরদ্দি গ্রামে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলহাজ তানজেল হোসেন খান

মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ তানজেল হোসেন খানের ১ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে মরহুমের কবর জিয়ারত, বেলা ১১টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পারিবারিকভাবেও তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আবুল বাশার

আজ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবি (অনার্স) ও এলএলএম প্রথম ব্যাচের ছাত্র ব্রাহ্মণবাড়ীয়া জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশারের ২২তম মৃত্যুবার্ষিকী।  এ উপলক্ষ্যে আজ ব্রাহ্মণবাড়ীয়ার কাউতলীতে তার বাসভবনে ও সদর থানাধীন উজানীসার পৈতৃক নিবাসে বাদ আছর রুহের মাগফেরাত কামনার্থে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।