ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে দিল ভারত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৫১

ভারতীয় ক্রিকেট দল গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রিজবেনে সিরিজ জিতেছে। সেখানেই ভারতীয় পতাকা উড়ল। অস্ট্রেলিয়ার সেই দুর্গ, যেখানে ৮৮ সালের পর কেউ গিয়ে জিতে ফিরে আসতে পারেনি। সেই গর্বের দুর্গ ব্রিসবেনের গ্যাবায় গৌরবময় ইতিহাস লিখে ফিরেছে ভারত। ৩৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় করে রেকর্ড গড়েছে ভারত।

ব্রিজবেনের এই মাঠে ৩২৮ রানের রেকর্ড রানের পেছনে ছুটে ভারত ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল। শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখেছেন সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা। ভারতীয় প্রধানমন্ত্রী টুইট করে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে তার আনন্দ প্রকাশ করেছেন। ক্যারিবীয় সাবেক ক্রিকেট তারকা স্যার ভিভ রিচার্ডস, ভারতের সাবেক অধিনায়ক শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বলিউড তারকা শাহরুখ খানদের অভিনন্দনে ভাসছেন ভারতীয় ক্রিকেটাররা। বোর্ড অব কন্ট্রোল ফর ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এই ঐতিহাসিক জয়ে ৫ কোটি রুপি বোনাস ঘোষণা দিয়েছেন।

(ম্যাচের আরো খবর খেলার পাতায়)