ঢাকা-৪ আসনের এমপি ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা নিজ নির্বাচনি এলাকা শ্যামপুর-কদমতলীতে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন। শ্যামপুর-কদমতলীর সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণের জন্য শনি ও রবিবার দুই দিনে শ্যামপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধশত নেতার কাছে ২ হাজার ৩০০ কম্বল হস্তান্তর করেন বাবলা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি বাবলা বলেন, সরকারের পাশাপাশি সব জনপ্রতিনিধি ও সমাজের বিত্তশালীদের উচিত গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা। ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল মীর হোসেন মীরু, ঢাকা জেলা পরিষদের সদস্য ও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহীম খলিল মারুফ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
