আজ ২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এইদিনে পাকিস্তান-আইয়ুব শাহীর পতনের দাবিতে ছাত্র-জনতার মিছিলে পাকিস্তানি পুলিশের গুলিতে শহিদ হন তত্কালীন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজ মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে শহিদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।
