সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:২০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মিঠাপুকুর (রংপুর) :বালুবোঝাই ট্রাকেরচাপায় মিজানুর রহমান (৩২) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার আবিরেরপাড়া আকিজ বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান চেংমারী ইউনিয়নের মামুদেরপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে ও শঠিবাড়ী বন্দরের একটি হোটেলের শ্রমিক।

খুলনা :পাটবোঝাই ট্রাক মাহিন্দ্রকে ধাক্কা দিলে নগরীর খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেগ আনিসুর রহমান (৫২) নিহত হয়েছেন। গত সোমবার খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট জামিয়া কারিমীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আনিসুর রহমান নগরীর বাদামতলা এলাকার বাসিন্দা ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই।

গোপালগঞ্জ :মাছবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার ওপর পড়ে রিকশা যাত্রীসহ দুই জন নিহত হয়েছেন। গত সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রিকশা চালক গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাবলু শেখের ছেলে মো. রিয়াজুল শেখ (১৮) ও রিকশাযাত্রী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের লাল গাজীর ছেলে সুজন গাজী (৩০)।

মিঠাপুকুর (রংপুর) :বালুবোঝাই ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার আবিরেরপাড়া আকিজ বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান চেংমারী ইউনিয়নের মামুদেরপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে ও শঠিবাড়ী বন্দরের একটি হোটেলের শ্রমিক।