ট্রাম্পের শেষ কর্মদিবসে মেয়ের আংটি বদলের খবর

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৫:৫৫

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফনি জানালেন, মাইকেল বোলসের সাথে তার আংটি বদলের কথা। গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প কন্যা এ কথা জানান। আনন্দের খবরটি এলো বাবার ক্ষমতায় থাকার শেষের দিনে।

২৭ বছর বয়সী টিফনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হোয়াইট হাউসে পরিবারের সাথে অনেক মাইলফলক পার করে, ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে পারাটা আমার জন্য সত্যি আনন্দের বিষয়, তবে সব থেকে বেশি আনন্দের হলো আমার ভালবাসার মানুষ মাইকেল বোলোসের সাথে আংটি বদল করতে পেরে।

তিনি আরও বলেন, তিনি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছেন এবং জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য উচ্ছ্বসিত।

ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় বউ অভিনেত্রী মারলা ম্যাপলস এর একমাত্র মেয়ে টিফনি। ট্রাম্প কন্যা তার বাগদত্তের সঙ্গে হোয়াইট হাউসে দাঁড়ানো একটি ছবিও পোস্ট করেছেন। এমনকি মাইকেলও পোস্ট করেছেন সেই একই ছবি; সাথে লিখেছেন, আজ আমি আমার জীবনের ভালবাসার মানুষটির সাথে আংটি বদলের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হলাম! জীবনের পরবর্তী অধ্যায় একসাথে শুরু করার অপেক্ষায় রয়েছি।

আরও পড়ুন: বিদায় ভাষণে যা বললেন ট্রাম্প

তাদের পোস্টটি পেয়েছে তাদের ভক্ত, পরিবার, এবং বন্ধুদের শুভকামনায় ভরা অনেকে অনেক বার্তা।

টিফনির মা মারলা তার মেয়ের উদ্দেশ্যে একটি মাই ডেও দিয়েছেন ইন্সটাগ্রামে। সেখানে তিনি বলেছেন, উদযাপন করছি ঈশ্বরের অফুরন্ত ভালবাসার আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ এবং ভালবাসা যেন সর্বদা তোমাদের চলার পথকে আলোকিত করে। অনেক ভালবাসি তোমায়, মা।

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স পোস্টের কমেন্টে তাদের শুভকামনা জানিয়েছেন। তাদের এক সাথে শুরু করা জীবনের জন্য অনেক বেশি আশাবাদী বলে তিনি লিখেছেন।

টিফনি সর্বপ্রথম ২০১৯ সালের জানুয়ারি মাসে তাদের জুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন। ছবিটি তোলা হয়েছিলো হোয়াইট হাউসের একটি ক্রিসমাস ট্রির সামনে।

আরও পড়ুন: নতুন রাজনৈতিক দল গঠন ট্রাম্পের!

মাইকেল বোলোসের লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা গেছে, তার পড়ালেখা মূলত শেষ হয়েছে লন্ডনে। ২০১৮ সালে তার অনার্স ডিগ্রী নিয়েছে রিজেন্টস ইউনিভার্সিটি থেকে এবং ২০১৯ সালে তার মাস্টার্স ডিগ্রী নিয়েছেন সিটি ইউনিভার্সিটি থেকে। আরও অনেক তথ্য দেওয়া রয়েছে তার প্রোফাইলে।

মানুষের মতে, মাইকেল বোলোস নাইজেরিয়ায় বসবাসরত সমৃদ্ধ পরিবারের ছেলে। তাদের পরিবার মূলত একটি ব্যাবসায়িক পরিবার।

ইত্তেফাক/এনএসএন/টিআর