মুম্বাই থেকে ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন শর্মিলা ঠাকুর

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১২:২৭

মুম্বাই থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বুধবার আজ (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামে বিশেষ সেমিনারে যোগ দেন তিনি।

দেশের প্রখ্যাত অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরে সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক।

তিনি বলেন, ‘সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ হলো আমার প্রথম ছবি। আমি তখন স্কুলছাত্রী। এই ছবিটি অপু ট্রিলোজির শেষ পর্ব। এই ছবিতেই বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আমার প্রথম বার অভিনয় করা। ‘অপুর সংসার’ এর পরিচালক সত্যজিৎ রায়ে হলেন অনেক মজার একজান ডিরেক্টর। আসলে তার কোনো তুলনাই হয়না।’

আরও পড়ুন: ‘ফিল্ম হলো মেয়ে বিয়ে দেওয়ার মতো’

 সে সময় খুব বেশি অর্থকড়ি ছিল না, একটা শট দু থেকে তিনবারের বেশি নেয়ার সুযোগ ছিল না, সেই অবস্থা থেকে বিশ্ব-দরবারে জননন্দিত হয়ে ওঠার পেছনে শ্রম ও মেধার অবদানই বেশি। আজকের তরুণ নির্মাতাদের জন্য সত্যজিৎ রায় অনেক বড় অনুপ্রেরণার নাম বলেও মন্তব্য করেন শর্মিলা ঠাকুর। 

এ ছাড়া সেমিনারে আরও অংশগ্রহণ করেন ধৃতমান চ্যাটার্জী, বিচারপতি রিফাত আহমেদ এবং চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ।

ইত্তেফাক/বিএএফ